1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

বরিশালকে ১৬৪ রানের লক্ষ্য দিল চিটাগাং

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ নভেম্বর, ২০১৬
  • ১৪৭ Time View

31আরও একবার জ্বলে উঠলো তামিম ইকবালের ব্যাট। ৫১ বলে দুর্দান্ত ৭৫ রানের ইনিংস। সঙ্গে জহুরুল ইসলাম অমি আর এনামুল হক বিজয়ের মাঝারি মানের দুটি ইনিংস। সব মিলিয়ে বরিশাল বুলসের সামনে ৩ উইকেট হারিয়ে ১৬৩ রানের বিশাল চ্যালেঞ্জ গড়ে তুলেছে চিটাগাং ভাইকিংস।

টস হেরে ব্যাট করতে নেমে বরিশাল বুলসের বোলারদের মাঠের চারদিকেই খেলতে শুরু করেন তামিম আর জহুরুল ইসলাম অমি। দু’জন মিলে গড়ে তোলেন ১১৬ রানের বিশাল জুটি। চলতি বিপিএলে এখনও পর্যন্ত এটাই সবচেয়ে বড় জুটি।

কামরুল ইসলাম রাব্বির বলে যখন জুটিটা ভাঙলো, তখন তামিম ইকবাল ৭৫ রানে। এ সময় তিনিই প্রথম আউট হন। এরপর ১২২ রানের মাথায় আউট হন জহুরুল ইসলাম অমি। ৩৪ বলে ৩৬ রান করেন তিনি। ইনিংসের একেবারে শেষ বলে ১৭ রান করা ডোয়াইন স্মিথ আউট হন। ততক্ষণে চট্টগ্রাম পৌঁছে গেছে ১৬৩ রানের চুড়ায়। এনামুল হক বিজয় অপরাজিত থাকেন ২৭ রানে।

বরিশাল বুলসের আল আমিন হোসেন, আবু হায়দার রনি এবং কামরুল ইসলাম রাব্বি নেন ১টি করে উইকেট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ