1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনামঃ
৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ আরব সাগরে ভারতীয় যুদ্ধজাহাজের সঙ্গে পাকিস্তানি নৌযানের সংঘর্ষ ইরান সংঘাতে জ্বালানি সংকটে বিশ্ব; আকাশচুম্বী তেলের দাম, দেশে দেশে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রদ্রিগেজ জলবায়ু পরিবর্তনের কারণে অতিরিক্ত ঋণের বোঝা চায় না বাংলাদেশ: শামা ওবায়েদ সিনেমা: ‘ট্রাইব্যুনাল’ ছাড়লেন ফারিয়া, জানেন না নির্মাতা নির্মাণের ২৫ বছর পূর্তি উপলক্ষে চয়নিকার চার নাটক দারুণ পারফরম্যান্সে নজরে আসা জীবনের চোখে জাতীয় দলের স্বপ্ন ঢাকা-রংপুর লং মার্চ সফল করতে বিকেলে ঢাকায় জামায়াতের গণসংযোগ এশিয়ান গেমস উপলক্ষে জাপান সফরে সেনাবাহিনী প্রধান

চীনে বিমান দুর্ঘটনায় নারী পাইলটের মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ নভেম্বর, ২০১৬
  • ১৪৪ Time View

29চীনের একটি যুদ্ধবিমান ভেঙে পড়ে দেশটির প্রথম নারী ফাইটার পাইলটের মৃত্যু হয়েছে। উত্তর চীনের হেবেই প্রদেশে চীনা বিমানবাহিনীর একটি মহড়া চলার সময় ওই দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনাকে চীনের বিমানবাহিনীর পক্ষে এক প্রবল ক্ষতি বলে দেশটির সরকারি সংবাদপত্র গ্লোবাল টাইমস উল্লেখ করেছে।

নিজস্ব প্রযুক্তিতে তৈরি জে-১০ যুদ্ধবিমান নিয়ে মহড়ায় অংশ নিয়েছিলেন চীনের প্রথম নারী ফাইটার পাইলট ইউ শু। মাঝ আকাশে ইউ শু যে বিমানে ছিলেন সেটিতে ত্রুটি ধরা পড়ে। যুদ্ধবিমানটিতে ইউ শু অবশ্য একা ছিলেন না। একজন পুরুষ কো-পাইলট তার সঙ্গে ছিলেন।

বিমানের ত্রুতি দেখা দেয়ায় দু’জনে মাঝ আকাশেই বিমান ছেড়ে বেরিয়ে যান। কো-পাইলট প্যারাশুটে করে নির্বিঘ্নে মাটিতে নামতে পারলেও ইউ শু তা পারেননি। অন্য একটি যুদ্ধবিমানের ডানায় সজোরে ধাক্কা খেয়ে তার মৃত্যু হয়। এই দুর্ঘটনায় চীনা বিমানবাহিনীতে শোকের ছায়া নেমে এসেছে।

চীনের সরকারি সংবাদপত্র গ্লোবাল টাইমসে ইউ শু সম্পর্কে লিখেছে, মাত্র যে চারজন মহিলা পাইলট দেশে তৈরি যুদ্ধবিমান ওড়াতে সক্ষম ইউ শু তাদের অন্যতম। তার মৃত্যু চীনা বিমানবাহিনীর জন্য এক অপূরণীয় ক্ষতি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ