1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

ডায়বেটিসমুক্ত দেশ গড়তে রাষ্ট্রপতির আহ্বান

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ নভেম্বর, ২০১৬
  • ৮৫ Time View

2ডায়বেটিসমুক্ত দেশ গড়তে ও এ সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির জন্য বাংলাদেশ ডায়াবেটিক সমিতির পাশাপাশি দেশের গণমাধ্যমসহ অন্যান্য আন্তর্জাতিক ও স্বেচ্ছাসেবী সংস্থাকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ।

‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষে রোববার এক বাণীতে তিনি এ আহ্বান জানান। ১৪ নভেম্বর (সোমবার) বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে এ দিবস পালন করা হবে। ‘বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ পালিত হচ্ছে জেনে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন।

তিনি বলেন, বাঙালি জাতির জন্য দিনটি বিশেষভাবে গর্বের এ কারণে যে বাংলাদেশের উদ্যোগের ফলেই দিবসটি ‘জাতিসংঘ দিবস’ এর মর্যাদা লাভ করছে।

আবদুল হামিদ বলেন, ‘বিশ্বজুড়েই ডায়াবেটিস এক নীরব মহামারী। আমি জানতে পেরেছি বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এ রোগটি দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। ডায়াবেটিস বৃদ্ধির হার রোধ করা না গেলে এ রোগের প্রাদুর্ভাব আমাদের মতো উন্নয়নশীল একটি দেশের টেকসই উন্নয়নের পথে বড় অন্তরায় হয়ে উঠতে পারে’।

তিনি বলেন, বিশেষজ্ঞদের মতে, নগরায়নের কারণে মানুষের জীবনযাপন ও খাদ্যাভ্যাসের ব্যাপক পরিবর্তন এবং কায়িক পরিশ্রমের অভাবেই ডায়াবেটিসের প্রকোপ দিন দিন বাড়ছে। এ অবস্থায় ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে আরো উদ্যোগ গ্রহণ গুরুত্বপূর্ণ।

বিশ্ব ডায়াবেটিস দিবসে এবারের প্রতিপাদ্য ‘ডায়াবেটিসের ওপর দৃষ্টি দিন: অন্ধত্ব এড়াতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন’ যথার্থ হয়েছে বলে রাষ্ট্রপতি উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ