1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

জন্টি রোডসকে মনে করিয়ে দিলেন তামিম

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ নভেম্বর, ২০১৬
  • ১৬১ Time View

5বাংলাদেশ ক্রিকেটের সেরা ব্যাটসম্যান হিসেবে বরাবরই তামিম ইকবালের নাম থাকে সবার উপরে। তেমনি ফিল্ডার হিসেবেও প্রথম পাঁচ জনের মধ্যেই থাকেন তিনি। দেশের হয়ে অনেক দারুণ দারুণ ক্যাচ ধরে ম্যাচের মোর ঘুরিয়েছেন চিটাগাং অধিনায়ক। শনিবার বিপিএলে খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহকেও ফেরালেন দুর্দান্ত এক ক্যাচ ধরে।
tamim
এদিন ৪২ রানে টপ অর্ডারের সেরা তিন উইকেট হারিয়ে ধুঁকছিল খুলনা টাইটান্স। তখন দলকে টেনে নেওয়ার কাজটি করার চেষ্টা করছিলেন দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তখন প্রায় ১৫ গজ দৌড়ে দুর্দান্ত ক্যাচ লুফে নেন তামিম। ফলে খুলনার বিপর্যয় আরও বাড়িয়ে দেন চিটাগাং ভাইকিংসের অধিনায়ক।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খুলনার ইনিংসের নবম ওভারের চতুর্থ বলে মিড উইকেটে উড়িয়ে মেরেছিলেন রিয়াদ। তবে উল্টো দিকে ঘুরে দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পরে সে ক্যাচ তালুবন্দি করেন তামিম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ