1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত স্বপ্ন অপূর্ণ রেখেই বিদায় বললেন ম্যাক্সওয়েল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৯, মামলা ৫৭ সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী কর্মক্ষম জনগোষ্ঠীকে কাজে লাগাতে পারছে না বাংলাদেশ, সতর্ক করল বিশ্বব্যাংক বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত?

‘বিএনপি আর ক্ষমতায় আসতে পারবে না’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ নভেম্বর, ২০১৬
  • ২৩৮ Time View

nasimmসিরাজগঞ্জ: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, খালেদা জিয়া ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বর্জন করে মানুষ পুড়িয়ে হত্যা করে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। তাই ভোটের মাধ্যমে বিএনপি আর ক্ষমতায় আসতে পারবে না।

শুক্রবার (১১ নভেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গান্ধাইলে ১০ শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ভবন উদ্বোধন শেষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন আলোকিত হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিদ্যুৎ সব ক্ষেত্রেই যখন দেশ এগিয়ে যাচ্ছে। ঠিক তখনই একটি মহল সরকারকে বেকায়দায় ফেলতে জঙ্গি-সন্ত্রাস শুরু করেছিল। কিন্তু শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে মাত্র ২ মাসের ব্যবধানে জঙ্গি সমস্যার সমাধান হয়েছে।

দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে এমন মন্তব্য করে নাসিম বলেন, কেউ কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যে সরকারদলীয় একজন সংসদ সদস্যকেও জেলে যেতে হয়েছে।

সিরাজগঞ্জ পরিবার-পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক শাহীন হাসানের সভাপতিত্বে সমাবেশে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মো. ওয়াহিদ হোসেন, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রি. জেনারেল এম এ মুহী, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা, সিভিল সার্জন ডা. মঞ্জুর রহমান, কাজিপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোজাম্মেল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে, মন্ত্রী প্রায় সোয়া ৪ কোটি টাকা ব্যয়ে গান্ধাইল মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ত্রিতল ভবনের উদ্বোধন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ