1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

রিয়ালের সঙ্গে রোনালদোর নতুন চুক্তি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০১৬
  • ৮২ Time View

42বেলের সঙ্গে চুক্তি নবায়নের পর থেকে শোনা যাচ্ছিল রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুনভাবে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন রোনালদো। অবশেষে সোমবার রিয়াল মাদ্রিদের সঙ্গে পাঁচ বছরের নতুন চুক্তি করলেন রোনালদো। আর চুক্তি অনুযায়ী ২০২১ সালের জুন পর্যন্ত এ ক্লাবে থাকবেন সিআরসেভেন।

চুক্তি সই শেষে রোনালদো বলেন, ক্লাবের সঙ্গে নতুন চুক্তি, এটা আমার জন্য বিশেষ দিন, এই ক্লাব আমার হৃদয়। আমি রিয়াল মাদ্রিদের সভাপতি, ক্লাবকে, আমার সতীর্থদের, যারা আমাকে এই পর্যায়ে পৌঁছাতে সাহায্য করেছে তাদের ধন্যবাদ জানাতে চাই। আর রিয়ালে এটিই আমার শেষ চুক্তি নয়, এখানেই আমি ক্যারিয়ার শেষ করতে চাই।

পর্তুগিজ তারকা আরও বলেন, রিয়ালের হয়ে আমি ইতিহাস গড়তে চাই। আশা করছি, এই ক্লাবের হয়ে আগামী পাঁচ বছর অনেক গোল করতে পারব এবং ট্রফি জিতব।

উল্লেখ্য, ৩১ বছর বয়সী রোনালদোকে নিয়ে গত মৌসুমে ১১ বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছে রিয়াল মাদ্রিদ। এ বছর সব পর্যায়ের খেলা মিলিয়ে ১১ গোল করেছেন রোনালদো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ