1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ নভেম্বর, ২০১৬
  • ১৪২ Time View

31স্ত্রী হত্যার দায়ে মেহেরপুরের গাংনী উপজেলার ঝিনেরপুর গ্রামের মাসুদ রানা ওরফে ইঞ্জিলকে (৪২) ফাঁসির দণ্ডাদেশ দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রবিউল হাসান এ দণ্ডাদেশ দেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, যৌতুক ও পারিবারিক কলহের জের ধরে ২০১৪ সালের ৩ মে দ্বিতীয় স্ত্রী সেলিনা খাতুনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে মাসুদ রানা।

এ ঘটনায় নিহতের মা কোহিনুর বেগম বাদী হয়ে মাসুদ রানাকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ২০১৫ সালের ৩১ মে মামলা তদন্তকারী কর্মকর্তা গাংনী থানা পুলিশের তৎকালীন পরিদর্শক (ওসি-তদন্ত) মোক্তার হোসেন আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। আদালত ২৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মাসুদ রানাকে ফাঁসির দণ্ডাদেশ দেন।

মামলায় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কাজী শহিদুল হক ও আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট কামরুল হাসান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ