1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইয়াবাসহ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাঁর ৪ সঙ্গী গ্রেপ্তার বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন গোপনে বিয়ের গুঞ্জন সাই পল্লবীকে ঘিরে, আসল কারণ জানালেন অভিনেত্রী চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মুমিনুলের অভিমান!

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ নভেম্বর, ২০১৬
  • ১৪৬ Time View

74গায়ে টেস্ট ক্রিকেটের ট্যাগ থাকলেও ওয়ানডে দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক মুমিনুল হকের; কিন্তু সময়ের ব্যবধানে এখন শুধু টেস্ট দলেই ডাক পান তিনি। অথচ সীমিত ওভারের ম্যাচে, ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফরমার। তারপরও নির্বাচকরা তাকে শুধু টেস্ট খেলোয়াড় হিসেবেই বিবেচনা করেন।

প্রকাশ না করলেও এটাই তার অভিমানের মূল কারণ। আক্ষেপ করেই জানালেন, নিজেকে প্রমাণ করার কিছু নেই তার, তার ওপর থেকে সবাই বিশ্বাস হারিয়ে ফেলেছেন।

শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করতে আসে রাজশাহী কিংস। অনুশীলন শেষে মুমিনুল বলেন, ‘আমার কোনো চাপ নেই। কারণ আমার হারানোর কিছু নাই। আপনারা সবাই জানেন আমি টেস্ট খেলোয়াড়, তাই আমার হারাবার কিছু নাই, আর প্রমাণ করারও কিছু নাই। আমার যতটুকু সামর্থ্য আছে ততটুকু করার চেষ্টা করবো।’

টেস্ট খেলোয়াড় ট্যাগটা নিজে থেকে নেননি মুমিনুল। এ বিষয়টা তিনি বিশ্বাসও করেন না। সীমিত ওভারের ম্যাচে ভালো খেলার সামর্থ্য রয়েছে বলে জানান তিনি। তাই শুধু নিজের সামর্থ্য প্রমাণের জন্যই এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলবেন এ তারকা।

‘আপনি মনে করেন আমি টেস্ট খেলোয়াড়। তাই আমি পারবো কি পারবো না এ নিয়ে সংশয় প্রকাশ করেন। আপনার বিশ্বাসটা থাকতে হবে, মানুষের সবচেয়ে বড় জিনিস বিশ্বাস, ঈমান। ইসলামে বলা হয়, যদি বিশ্বাস না থাকে তাহলে আপনি কাফের হয়ে যাবেন। আমি যে সংস্করণেই খেলি আমার বিশ্বাস আছে, আমি সেই বিশ্বাস নিয়েই খেলবো। আমি শুধু আমার সামর্থ্য প্রমাণ করার চেষ্টা করবো।’

উল্লেখ্য, বিপিএলের চলতি আসরে রাজশাহী কিংসের হয়ে খেলছেন মুমিনুল। নিজেদের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে তারা। আগামীকাল রংপুর রাইডার্সের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামবে মুমিনুলের রাজশাহী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ