1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

বৃষ্টিতে পণ্ড হওয়ার পথে বরিশাল-চিটাগাংয়ের ম্যাচ

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ নভেম্বর, ২০১৬
  • ১৫৮ Time View

62বৃষ্টির কারণে বিপিএলের উদ্বোধনী দিনের দুটি ম্যাচই বাতিল ঘোষণা করতে হয়েছে। উদ্বোধনী দিন মুখোমুখি হওয়ার কথা ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স-রাজশাহী কিংস এবং রংপুর রাইডার্স-খুলনা টাইটান্স। বৃষ্টির কারণে দুই ম্যাচেই হয়েছে পয়েন্ট ভাগাভাগি। দুই ম্যাচের একটি বলও মাঠে গড়াতে পারেনি। যদিও প্রথমদিন দুপুরে কুমিল্লা আর রাজশাহীর মধ্যে টস অনুষ্ঠিত হয়েছিল।

আজ শনিবার দ্বিতীয় দিন টসের কয়েনও নিক্ষেপ করা যায়নি। ঝির ঝির বৃষ্টির কারণে পুরো ম্যাচটাই এখন বাতিল হওয়ার শঙ্কায় পড়েছে। আজ বেলা ২টায় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার কথা বরিশাল বুলস এবং চিটাগাং ভাইকিংস। সন্ধ্যা ৭টায় দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা ডাইনামাইটসের মুখোমুখি হওয়ার কথা রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের।

বৃষ্টি থামলেও অন্তত কার্টেল ওভারের (৫ ওভার করে হলেও) ম্যাচ শুরু করতে হবে কমপক্ষে সোয়া ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে। এ সময়ও যদি খেলা আয়োজন সম্ভব না হয়, তাহলে রেফারি ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করতে পারবেন। তবে ম্যাচ রেফারি পরিস্থিতি বিবেচনায় আগেও ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করতে পারেন।

সাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে বৃহস্পতিবার থেকেই সারাদেশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আজ (শনিবার) সকালে বৃষ্টি না হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মাত্রা বেড়ে যাচ্ছে। উপকূলীয় অঞ্চলে তো ৪ নম্বর বিপদ সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজও মিরপুরে সর্বোচ্চ ৭ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বনিম্ন ৩ মিলিমিটার। দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ২১ ডিগ্রি সেলসিয়াস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ