1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

৭ নভেম্বর হলো সৈনিক হত্যা দিবস : হাছান মাহমুদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০১৬
  • ২৫৫ Time View

8৭ নভেম্বরকে সৈনিক হত্যা দিবস বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
তিনি বলেছেন, এটি কোনো বিপ্লব ও সংহতি দিবস নয়।

বুধবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত শিখা চিরন্তন-এ প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। জেলহত্যা দিবস স্মরণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধুর চার সহচর তাদের জীবন দিয়ে প্রমাণ করেছেন তারা অন্যায়ের সঙ্গে কোনো আপোস করেননি। এই দেশ যতদিন টিকে থাকবে, ততদিন তাদের এই আত্মত্যাগ দেশপ্রেমিক জনগণের কাছে প্রেরণার উৎস ও পথপ্রদর্শক হয়ে থাকবে।

ওইদিন (৭ নভেম্বর) বিএনপির বিপ্লব ও সংহতি দিবস পালন প্রস্তুতির সমালোচনা করে ড. হাছান বলেন, দেশে কোনো বিপ্লব বা কোনো সংহতি হয়নি। হয়েছে সৈনিক হত্যা। দেশপ্রেমিক সৈনিকদের হত্যা করে জেনারেল জিয়া তাদের লাশের ওপর দিয়ে ক্ষমতা দখল করেন। বিএনপির রাজনীতি লাশের ওপর প্রতিষ্ঠিত।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনি সমাবেশ করবেন করেন- তাতে আমাদের কোনো আপত্তি নেই। তবে অপরাজনীতি পরিত্যাগ করে সত্যের পথে আসুন।

আয়োজক সংগঠনের সহ-সভাপতি শেখ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের শ্রম-বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হেদোয়েতুল ইসলাম স্বপন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অরুণ সরকার রানা, অধ্যাপক শাজাহান কাজল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ