1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যৌথসভা আগামী রোববার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ আগস্ট, ২০১৬
  • ২৩৬ Time View

jpআগামী রোববার (২৮ আগস্ট) সকাল ১০টায় কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির যৌথসভা অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এম.পি।
যৌথসভায় উপস্থিত থাকবেন- জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ এম.পি, কো- চেয়ারম্যান জি.এম কাদের, চেয়ারম্যানের উপদেষ্টা, ভাইস-চেয়ারম্যান, সংসদ সদস্য, যুগ্ম-মহাসচিব, সাংগঠনক সম্পাদক, যুগ্ম-সাংগঠনক সম্পাদক, বিভাগীয় সম্পাদক, বিভাগীয় যুগ্ম-সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সব জেলা, উপজেলা, পৌরসভা, মহানগর, মহানগরের অন্তর্গত থানা কমিটির সভাপতি/সাধারণ সম্পাদক, আহ্বায়ক/সদস্য সচিব, সহযোগী সংগঠনের সভাপতি/সাধারণ সম্পাদক, আহ্বায়ক/সদস্য সচিবসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
যৌথসভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ