1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

বাংলাদেশ ও সৌদি আরবের পারস্পরিক সামরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১৬
  • ৩১৯ Time View

soudiaমুসলিম ভ্রাতৃপ্রতিম দেশ বাংলাদেশ এবং সৌদি আরব পারস্পরিক সুবিধার লক্ষ্যে সামরিক সহযোগিতা জোরদার করার ওপর গুরত্বারোপ করা হয়েছে।
সৌদি আরবের উপ-প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল্লাহ আল আইশ আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তাঁর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাকালে উভয়নেতা এ অভিমত ব্যক্ত করেন।
বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন।
তিনি বলেন, বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিসহ প্রতিরক্ষা সহযোগিতা জোরদারকরণের বিষয়ে বৈঠকে আলোচনা হয়।
বৈঠকে তাঁরা বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যে বিদ্যমান পারস্পরিক সহযোগিতার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।
সৌদি উপ প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ‘আমরা সামরিক সম্পর্ককে আরো জোরদার করতে চাই।’ এজন্য দুই দেশের উচ্চ পর্যায়ের সামরিক কর্মকতাদের সফর বিনিময়ের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রী সৌদি আরবের পবিত্র দুটি মসজিদ রক্ষায় বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে এ সময় বলেন, ‘আমরা পবিত্র মক্কা নগরির মসজিদ-আল-হারাম এবং মদিনার মসজিদ-ই-নববী রক্ষায় সকল প্রকার সহযোগিতা প্রদানে প্রস্তুত রয়েছি।’
সৌদি আরবকে বাংলাদেশের অন্যতম বন্ধু রাষ্ট্র আখ্যায়িত করে শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের জনগণের হৃদয়ে সৌদি আরব একটি বিশেষ স্থান দখল করে আছে।’
প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার সৌদি অনুরোধে সাড়া দিয়ে সৌদি আরবের প্রতিরক্ষা বিভাগের অবকাঠামো উন্নয়নমূলক বিভিন্ন কর্মকান্ড- মাইন অপসারণ, মিলিটারি ব্যারাক নির্মাণ, বিমান ঘাঁটি, বাংকার প্রভৃতির নির্মাণ কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণের বিষয়টি বিবেচনা করে দেখছে।
এ সময় সৌদি উপমন্ত্রী তাঁদের সীমান্ত রক্ষার প্রসংগ উত্থাপন করলে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ আন্তর্জাতিক মানসম্পন্ন বর্ডার গার্ড প্রশিক্ষণ একাডেমী রয়েছে যেখানে সৌদি সীমান্তরক্ষীদের প্রশিক্ষণ দেয়া যেতে পারে।
সৌদি বিমান বাহিনীর উন্নয়নেও এ সময় সৌদি উপ-প্রতিরক্ষা মন্ত্রী বাংলাদেশের কারিগরি সহযোগিতা প্রত্যাশা করেন।
বাংলাদেশের পাহাড়ি অঞ্চলের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে বিশেষ করে রাস্তা-ঘাট এবং ব্রিজ-কালভার্ট নির্মাণে সেনাসদস্যদের দক্ষতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের এসব বিশেষজ্ঞদের সৌদি আরব তাঁদের বিভিন্ন সড়ক এবং অবকাঠামো নির্মাণের কাজে লাগাতে পারে।
সৌদি মন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ’র প্রতি তাঁর শুভেচ্ছা জ্ঞাপন করেন।
এ সময় সৌদি উপ-প্রতিরক্ষা মন্ত্রীও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্প্রতি সৌদি আরব সফরের কথা স্মরণ করেন।
প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ, সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মাহফুজুর রহমান, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ এবং বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ এইচএম আল মুতাইরি এ সময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ