1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

এইচএসসি: যশোরে প্রক্সি দিতে এসে যুবক আটক

Reporter Name
  • Update Time : সোমবার, ২ এপ্রিল, ২০১২
  • ১৩১ Time View

এইএসসি পরীক্ষায় অন্যের প্রক্সি দিতে এসে রোববার যশোর সরকারি মহিলা কলেজ কেন্দ্র থেকে আবুল হাসনাত নামের ভুয়া পরীক্ষার্থী আটক হয়েছে। আটক আবুল হাসনাত যশোর এমএম কলেজের ছাত্র।

সে শাহিনুর রহমান নামের ছাত্রলীগ নেতার প্রক্সি দিতে এসেছিল। যশোর সিটি কলেজ থেকে শাহিনের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা।

কেন্দ্র সূত্রে জানা গেছে, পরীক্ষা চলাকালে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক আবুল হাসনাতের সঙ্গে প্রবেশপত্রের ছবির মিল না পেয়ে তাকে চ্যালেঞ্জ করেন। এসময় সে কোনো সদুত্তর দিতে পারেনি।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে শাহিনুর রহমানের হয়ে প্রক্সি দেওয়ার কথা স্বীকার করে। এরপর তাকে পুলিশে সোপর্দ করা হয়।

যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) শেফিনা বেগম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

যোগাযোগ করা হলে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল জানান, শাহিনুর রহমান নামে তাদের কোনো কর্মী নেই।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, মহিলা কলেজের অধ্যক্ষের দেওয়া সংবাদ অনুযায়ী তারা ওই ভুয়া পরীক্ষার্থীকে আটক করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ