1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

‘জঙ্গিবাদ থেকে ফিরে তথ্য দিলে ১০ লাখ টাকা পুরস্কার’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১৬
  • ২১৪ Time View

rab.18 র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, কোনো জঙ্গি যদি তার দলের ব্যাপারে তথ্য দেয় এবং নিজের কৃতকর্মের দায় স্বীকার স্বাভাবিক জীবনে ফিরতে চাই তাহলে তাকে ১০ লাখ টাকা পুরস্কার হবে। এ ছাড়া তার পরিবারকে নিরাপত্তা দেয়া হবে।

বগুড়ায় জঙ্গিবিরোধী অভিযান শেষে সোমবার দুপুর আড়াইটায় এক প্রেস বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, জঙ্গিদের ব্যাপারে কেউ সুনির্দিষ্ট তথ্য দিলে তাকে ৫ লাখ টাকা পুরস্কার ও তার পরিবারকে নিরাপত্তা দেয়া হবে।

তিনি বলেন, গুলশান ও শোলাকিয়াসহ অন্যান্য স্থানে হামলাকারী জঙ্গিরা বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চ্যাংড়াকুড়ার শাহাজালাল বাজার এলাকার দুর্গম চরে প্রশিক্ষণ নিয়েছে।

এর আগে সোমবার ভোর থেকে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার দুর্গম চরাঞ্চল ঘাঘুয়া, জামফল, পাঁচবাড়িয়া, ট্যাংরাকুড়া, সনপচা ও কাজলা এলাকা এবং জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার পাকরুল চরে জঙ্গিবিরোধী অভিযান নামে যৌথবাহিনী। এ বিশেষ অভিযানে ওইসব প্রশিক্ষণ ক্যাম্প ধ্বংস করা হয়েছে। এ সময় জিহাদি বই, ধারালো অস্ত্র, ম্যাগজিন রাখার বেল্ট উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ