1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত পাবনা মানসিক হাসপাতাল বিনোদনের জায়গা নয়: স্বাস্থ্যমন্ত্রী

থাইল্যান্ডে সিরিজ বোমা বিস্ফোরণে নিহত ৮, আহত ৭০

Reporter Name
  • Update Time : রবিবার, ১ এপ্রিল, ২০১২
  • ১৭৪ Time View

থাইল্যান্ডে পৃথক তিন বোমা বিস্ফোরণে ৮ জন নিহত ও কমপক্ষে ৭০ জন আহত হয়েছে।

শনিবার দুপুরে দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ আয়ালাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

আয়ালার গভর্ণর ডিথরাত সিমসিরি জানিয়েছেন, শনিবার দুপুরে দশ মিনিট ব্যবধানে বোমাগুলোর বিস্ফোরণ ঘটে। এরমধ্যে দুটি বোমা একটি মটরসাইকেলে এবং অপরটি একটি গাড়িতে লুকিয়ে রাখা ছিলো বলে জানান তিনি।

সরকারিভাবে এই বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা ৫ জন বলে জানানো হলেও এর প্রকৃত সংখ্যা নিয়ে মতপার্থক্য রয়েছে। সরকারিভাবে আহতের সংখ্যা ৫০ জন বলা হলেও আন্তর্জাতিক মিডিয়াগুলো ৮ জন নিহত ও আহতের সংখ্যা ৭০ বলে জানিয়েছে।

এই হামলার দায় এখনো কেউ স্বীকার না করলেও পুলিশ দেশটির ধর্মীয় উগ্রপন্থিদলগুলো এতে জড়িত বলে সন্দেহ করছে।
উল্লেখ্য, ২০০৪ সাল থেকে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী দলগুলো বোমা হামলা সহ বিভিন্ন তৎপরতা চালিয়ে আসছে। শুধুমাত্র ২০১১ সালে দেশটির দক্ষিণাঞ্চলে সহিংসতায় সাড়ে ৪ হাজার মানুষ প্রাণ হারিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ