1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

জীবননগরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ জানুয়ারি, ২০১৬
  • ১৯৩ Time View

5025চুয়াডাঙার জীবননগর ফিলিং স্টেশনের কাছে যাত্রীবাহী বাসের ধাক্কায় রহিত আলী (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত ১১টার দিকে যশোর সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। নিহত রহিত আলী উপজেলা শহরের দৌলতগঞ্জ পাড়ার নূর হকের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় রহিত আলী বাইসাইকেলযোগে নিজ বাড়ি ফেরার পথে জীবননগর ফিলিং স্টেশনের কাছে পৌঁছায়। এ সময় একই দিক থেকে আসা সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর সদর হাসপাতালে রেফার্ড করে। যশোর সদর হাসপাতালে নেয়ার পথে যশোর ক্যান্টনমেন্ট এর কাছে পৌঁছালে রহিত আলী মারা যায়।

জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ