1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

এনটিভির দুই নাটকে মম

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ জানুয়ারি, ২০১৬
  • ২৩৬ Time View

5002জনপ্রিয় বেসরকারি টিভি চ্যানেল এনটিভিতে খুব শিগগিরই লাক্স তারকা জাকিয়া বারী মম অভিনীত দুটি খন্ড নাটক প্রচার হবে। তার একটি ‘শূন্য’। এটি আগামীকাল বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাত ১১টা ৪৫ মিনিটে প্রচার হবে।

দীপংকর দস্তিদারের রচনায় নাটকটি পরিচালনা করেছেন হিন্দোল রায়। নাটকটিতে মম অভিনয় করেছেন ইন্তেখাব দিনারের বিপরীতে। এছাড়া আরো অভিনয় করতে দেখা যাবে জয়ন্ত চট্টোপাধ্যায়, তৌফিকুল ইসলাম ইমন, বিধান তপু, দীপংকর দস্তিদার, ইমতিয়াজ বর্মণ ও দেবাশীষ বিশ্বাস রূপন প্রমূখকে।

অন্যদিকে রোববার (৩১ জানুয়ারি) রাত ৯টা ৫ মিনিটে এনটিভিতে প্রচার হবে মম’র আরো একটি নাটক। এই নাটকের নাম ‘বন্ধু’। এখানে চিত্রনায়ক রিয়াজের স্ত্রী হিসেবে দেখা যাবে মমকে। যাদের সংসারে একটি পুত্র সন্তানও রয়েছে।

অভিনেত্রী তাজিন আহমেদের রচনায় নাটকটি পরিচালনা করেছেন উজ্জল মাহমুদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ