1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

সত্যিকারের বিরোধী দল হতে চায় জাপা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০১৬
  • ৩১৯ Time View

4075জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, মানুষ আমাদেরকে বিরোধী দল মনে করে না। ববং সরকারের অংশ মনে করে। তবে জাপা কোয়ালিশন বিরোধী দল নয়, সত্যিকারের বিরোধী দল হতে চায়।

মঙ্গলবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জি এম কাদের কো চেয়ারম্যান ও রুহুল আমিন হাওলাদার নতুন মহাসচিব হওয়ায় জাতীয় সাংস্কৃতিক পার্টি এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

এসময় তিনি সরকারের মন্ত্রিপরিষদে জাপার তিনজনের থাকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, এখন তো দেশে জরুরি অবস্থা চলছে না। সব দলকে নিয়ে মন্ত্রিপরিষদ গঠন করতে হবে।

তিনি বলেন, জাতীয় পার্টিকে যখন বিরোধী দলে স্থান দিয়েছেন, তখন তাদের বিরোধী দল হিসেবে কাজ করার সুযোগ দিন।

জিএম কাদের জানান, তাদের কাজ হবে বিরোধী দল হিসেবে বিশ্বাসযোগ্যতা অর্জন করা। জাতীয় পার্টি সরকারে থাকায় সাধারণ মানুষের কাছে সেই বিশ্বাস অর্জন করতে পারেনি।

জিএম কাদের অভিযোগ করে বলেন, জাতীয় পার্টিকে জনসমর্থনহীন দলে পরিণত করার প্রক্রিয়া শুরু হয়েছিল। যার প্রমাণ সদ্য সমাপ্ত পৌরসভা নির্বাচন। এই নির্বাচনে মানুষ লাঙল প্রতীকে ভোট দেয়নি।

জাতীয় সাংস্কৃতিক জোটের সভাপতি বাদল খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুল খান, জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য চিত্রনায়ক সোহেল রানাসহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ