1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব প্রধানমন্ত্রীর ভারত সফরের দিনক্ষণ চূড়ান্ত হবে দুই দেশের সুবিধাজনক সময়ে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তারেক রহমান নিজের ক্যানসার নিয়ে দুঃসংবাদ দিলেন অভিনেত্রী সামিয়া আফরিন বিশ্ববাজারে কমল তেলের দাম

ভারতের হার

Reporter Name
  • Update Time : রবিবার, ১ এপ্রিল, ২০১২
  • ১৫৯ Time View

একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে ভারত। ডাক-ওয়ার্থ লুইস (ডি/এল) পদ্ধতিতে মহেন্দ্র সিং ধোনির দলকে ১১ রানে হারিয়েছে প্রোটিয়াসরা।

দক্ষিণ আফ্রিকা ইনিংস: ২১৯/৪ (ওভার ২০)
ভারত ইনিংস: ৭১/০ (ওভার ৭.৫)
ফল: দক্ষিণ আফ্রিকা ১১ রানে জয়ী (ডি/এল)

নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে টসে জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের ওপর তান্ডব চালায় স্বাগতিকরা। কলিন ইনগ্রামের ৭৮ ও জ্যাক ক্যালিসের ৬১ রানের সুবাদে চার উইকেট হারিয়ে ২১৯ রান করে দক্ষিণ আফ্রিকা।

আটটি চার ও তিনটি ছয়ের সাহায্যে অর্ধশতক পূর্ণ করেন ইনগ্রাম। ৫টি চার ও ২টি ছয়ের মার ছিলো অলরাউন্ডার ক্যালিসের ইনিংসে। ৪৯ রান দিয়ে দুটি উইকেট নেন সুরেশ রায়না।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে ভারত। তবে প্রকৃতি বাধায় বিফলে গেছে ভারতের প্রতিরোধ। ৭.৫ ওভারে বিনা উইকেটে ৭১ রান করার পরই বৃষ্টির ফাঁদে পড়ে ম্যাচ। শেষপর্যন্ত বৃষ্টি না থামায় ডি/এল পদ্ধতিতে ভারতকে ১১ রানে হারিয়ে ম্যাচ জিতে নেয় স্বাগতিকরা। ৪৯ রানে অপরাজিত ছিলেন গৌতম গম্ভীর। আর সতীর্থ রবিন ব্যাট করছিলেন ১৮ রানে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ