1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

পাকিস্তানের ষড়যন্ত্র মোকাবেলায় সতর্ক থাকতে হবে : শাজাহান খান

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ জানুয়ারি, ২০১৬
  • ৩১০ Time View

4025নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, বাংলাদেশে অবস্থানরত পাকিস্তানি দূতাবাস গভীর ষড়যন্ত্রে লিপ্ত। তাদের এ ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সতর্ক থাকতে হবে।

সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সভায় তিনি এ মন্তব্য করেন। মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন নামে একটি সংগঠন এ সভার আয়োজন করে।

মন্ত্রী বলেন, খালেদা জিয়া ও গয়েশ্বর চন্দ্র রায় মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু নিয়ে যে কটুক্তি করেছেন তা রাষ্ট্রদ্রোহীতার সামিল। খালেদা জিয়াকে আইনের আওতায় এনে ব্যবস্থা নেয়া হবে। শুধু তাই নয় মুক্তিযুদ্ধ নিয়ে কেউ সমালোচনা করলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

জামায়াত বিএনপির সমালোচনা করে তিনি বলেন, অনেকেই লাল সবুজের টুপি আর পাঞ্জাবি পরে নিজেদেরকে মুক্তিযোদ্ধা দাবি করে খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন। তবে সন্দেহ হয় তারা আদৌ মুক্তিযোদ্ধা কিনা।

বিএনপি জামাতের সঙ্গে কোন মমুক্তিযোদ্ধা থাকতে পারেন না উল্লেখ করে মন্ত্রী বলেন, রাজাকার আল বদরের দল জামায়াত শিবিরের শক্তি চিরতরে নির্মূল না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
এসময় যুদ্ধাপরাধীদের পক্ষে অবস্থান নেয়ায় পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইমরান খানের তীব্র সমালোচনা করেন তিনি।

মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের সভাপতি দেলওয়ার হোসেনের সভাপতিত্বে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ