1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

টি-টোয়েন্টিতেও ড্র ওয়েস্ট ইন্ডি‍জের

Reporter Name
  • Update Time : রবিবার, ১ এপ্রিল, ২০১২
  • ১৫৯ Time View

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-১ ব্যবধানে ড্র করেছে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ও শেষ ম্যাচে ক্যারিবিয়রা ১৪ রানে হারিয়েছে অসিদের।

ওয়েস্ট ইন্ডিজ ইনিংস: ১৬০ (ওভার ১৯.৪)
অস্ট্রেলিয়া ইনিংস: ১৪৬/৯ (ওভার ২০)
ফল: ওয়েস্ট ইন্ডিজ ১৪ রানে জয়ী

কেনসিংটন ওভালে টসে জিতে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করেন ওয়েস্ট ইন্ডিজের দুই উদ্বোধনী ব্যাটসম্যান ডোয়াইন স্মিথ ও জনসন কার্লেস। ব্যক্তিগত ৩৭ রানে ওয়াটসনের বলে কার্লেস আউট হলে জুটি ভাঙ্গে।

কার্লেসের বিদায়ের পর বোলারদের ওপর মারমুখী ব্যাটিং অব্যাহত রাখেন স্মিথ। শেষপর্যন্ত স্মিথের ৬৩ রানের সুবাদে গুটিয়ে যাওয়ার আগে ১৬০ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ২৩ রান খরচায় তিনটি উইকেট নেন ব্রেট লি। এছাড়া ক্লিন্ট ম্যাকেই ও শেন ওয়াটসন নেন দুটি করে উইকেট।

জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৪৬ রান তুলেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। সবচেয়ে বেশি ৫৮ রান করেন ডেভিড ওয়ার্নার। তিনটি করে উইকেট নেন ফিডেল এডওয়ার্ডস ও মারলোন স্যামুয়েলস।

ম্যাচ সেরার পুরস্কার জেতেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন স্মিথ। এছাড়া সিরিজ সেরা নির্বাচিত হন অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ