1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

প্রযোজনায় নামছেন চিত্রনায়িকা মিষ্টি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ জানুয়ারি, ২০১৬
  • ২৬২ Time View

3099বর্তমান সময়ে বেশ কয়েকজন নায়িকাই প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। মাহিয়া মাহি, ববি, পরীমনির পর এবার সে তালিকায় নাম লেখাতে চলেছেন ‌‘চিনিবিবি’ খ্যাত চিত্রনায়িকা মিষ্টি জান্নাত।

মিষ্টির প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ‘হ্যাভেন মাল্টিমিডিয়া’। সেখান থেকে শিগগিরই দুইটি নিজস্ব প্রযোজনা এবং দুইটি ওপার বাংলার সঙ্গে যৌথ প্রযোজনার মোট চারটি ছবি নির্মাণ করা হবে। এমনটাই জানালেন মিষ্টি।

তিনি আরো জানান, গেল বছরের মাঝামাঝিতে কলকাতার সোহমের সাথে ‘আমার প্রেম তুমি’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন মিষ্টি। রামুজিসহ ব্যাংককের নানা লোকেশনে এর দৃশ্যধারণেও অংশ নিয়েছিলেন সোহম-মিষ্টি। তারপর হঠাৎ করেই এর কাজ বন্ধ হয়ে যায়। এবার জানা গেল, শিগগিরিই ছবিটির কাজ পুনরায় শুরু হবে। আর যৌথ প্রযোজনার এই চলচ্চিত্রটির বাংলাদেশি প্রযোজক এখন মিষ্টি নিজেই।

এছাড়া ‘হ্যাভেন মাল্টিমিডিয়া’ থেকে নির্মিত হচ্ছে যৌথ প্রযোজনায় আরেকটি ছবি ‘নকশী কাঁথার মাঠ’। এখানে ওপার বাংলার হিরণকে নিয়ে কাজ করার ইচ্ছে আছে মিষ্টির। অন্যদিকে নিজস্ব প্রযোজনায় তিনি শাকিব খান ও বাপ্পিকে নিয়ে দুটি ছবি করবেন। আপাতত এ ব্যাপারে প্রাথমিক আলোচনা শেষ করেছেন মিষ্টি। চলতি বছরেই ছবিগুলোর দৃশ্যধারণ শুরু হবে।

এ প্রসঙ্গে মিষ্টি বলেন, ‘আমার ডাক্তারি পড়াশোনা প্রায় শেষের দিকে। মাঝে পড়ালেখা নিয়ে বেশি ব্যস্ত থাকতে হয়েছিলো বলে অভিনয় থেকে খানিকটা দূরে ছিলাম। এবছরই আমার পড়াশুনা শেষ হয়ে যাবে। তারপরই হাতের চারটি ছবি নিয়ে মাঠে নেমে পড়ব। আর ২০১৭ সাল থেকে আমি আবার নিজের প্রযোজনার বাইরে অন্যদের ছবিতেও নিয়মিত সময় দিতে পারবো বলে আশা করছি।’

সব মিলিয়ে এ বছর বেশ বড় আয়োজনেই চলচ্চিত্রে ব্যস্ত সময় পার করবেন মিষ্টি জান্নাত; বুঝাই যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ