1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

ফাইনালে জকোভিচ-মারে

Reporter Name
  • Update Time : রবিবার, ১ এপ্রিল, ২০১২
  • ১৩৭ Time View

অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর প্রথমবারের মতো ফাইনালে উঠেছেন বিশ্ব র‌্যাঙ্কিংয়ের বর্তমান একনম্বর নোভাক জকোভিচ। সনি এরিকসন ওপেনের শিরোপা লড়াইয়ে সার্বিয়ান তারকা মুখোমুখি হবেন ইংল্যান্ডের অ্যান্ডি মারের।

প্রথম সেটে জকোভিচের কাছে পাত্তাই পাননি হুয়ান মোনাকো। এ সেটে ৬-০ গেমে তিনি উড়িয়ে দেন আর্জেন্টাইন তারকাকে। অবশ্য দ্বিতীয় সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ান মোনাকো। জয় না পেলেও তীব্রপ্রতিদ্বন্দ্বিতা গড়েন তিনি। শেষপর্যন্ত টাইবেকারে ৭-৬ (৫) গেমে মোনাকোকে হারিয়ে প্রতিযোগিতার ফাইনাল নিশ্চিত করেন জকোভিচ।

শিরোপার লড়াইয়ে জকোভিচ খেলবেন অ্যান্ডি মারের বিপক্ষে। তবে ফাইনালে উঠতে কোর্টের যুদ্ধে নামতে হয়নি তাকে। হাঁটুর চোটের জন্য সাবেক বিশ্বসেরা রাফায়েল নাদাল নিজেকে গুটিয়ে নেন ম্যাচ থেকে। এই সুবাদে ওয়াকওভার পেয়ে ফাইনালের টিকিট নিশ্চিত হয় ইংলিশ তারকার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ