1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

চার দফা দাবিতে প্রেসক্লাবে গ্রাম পুলিশের অবস্থান ধর্মঘট

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ জানুয়ারি, ২০১৬
  • ১৬৮ Time View

3052সরকারি চাকরিতে চতুর্থ শ্রেণির কর্মচারীদের মত গ্রাম পুলিশদেরও অনুরুপ বেতন স্কেল প্রদানসহ চার দফা দাবিতে অবস্থান ধর্মঘট পালন করছে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন। রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।

চতুর্থ শ্রেণির কর্মচারীদের অনুরুপ বেতন স্কেল প্রদানসহ অবসরকালিন ভাতা, পুলিশ ও আনসার বাহিনীর  সদস্যদের ন্যায় রেশনিং ব্যবস্থা কার্যকর করা এবং আগামী ৪ মে প্রণীত গ্রাম পুলিশ বাহিনী চাকরি বিধিমালা বাস্তবায়নের দাবিও জানান তারা।

প্রণীত গ্রাম পুলিশের চাকরি বিধিমালার অনুকূলে সকল বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপারগণ মতামত দিয়েছেন উল্লেখ করে তারা বলছেন, আমাদের (গ্রাম পুলিশ) ৪ দফা দাবি মেনে না নিলে প্রয়োজনে বৃহত্তর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।

রোববার সকাল থেকে চলা এ অবস্থান ধর্মঘটে গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের মহাসচিব এম এ নাছেরসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা গ্রাম পুলিশের সদস্যরা অংশ নিয়েছেন। বিকেল ৫টা পর্যন্ত তাদের এ অবস্থান কর্মসূচি চলবে বলে জানান তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ