1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

২০০ গ্রামের বেশি স্বর্ণ আনা যাবে না

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০১৬
  • ১৭৩ Time View

1980বাংলাদেশে আসার সময় ব্যক্তি পর্যায়ে স্বর্ণ বা রূপার অলঙ্কার ও বার আনার নির্দেশনায় পরিবর্তন আনলো কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে ‘ব্যাগেজ রুলস’ অনুযায়ীই কোনো ব্যক্তি বাংলাদেশে আসার সময় সর্বোচ্চ ২০০ গ্রাম স্বর্ণ বা রূপার অলঙ্কার ও বার আনতে পারবেন।

এর আগে ‘ব্যাগেজ রুলস’ এর বাইরে বাংলাদেশ ব্যাংকের বিশেষ আদেশে সর্বোচ্চ দুই কেজি স্বর্ণ বা রূপার বার আনা যেতো। ১৯৯৬ সালের ১৪ জানুয়ারি বাংলাদেশ ব্যাংক ওই বিশেষ আদেশ জারি করে।

বুধবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ নতুন নিয়মের প্রজ্ঞাপন জারি করেছে। এতে ১৯৯৬ সালের ওই আদেশ বাতিলও করা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী বাংলাদেশে আগত একজন যাত্রী করমুক্ত অবস্থায় ১০০ গ্রাম স্বর্ণ বা রূপার অলঙ্কার আনতে পারবেন। ১০০ গ্রামের বেশি আনতে কর লাগবে; তবে ২০০ গ্রামের বেশি আনতে পারবেন না।

স্বর্ণ বা রূপার বার আনলে ১০০ গ্রামেও কর দিতে হবে; ২০০ গ্রামের বেশি আনা যাবে না। প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণে তিন হাজার টাকা কর নির্ধারণ করা হয়েছে।

নতুন আইনে কোনো ব্যক্তি নির্ধারিত সীমার বেশি স্বর্ণ বা রূপা আনলে তা অবৈধ হবে। তবে ব্যবসায়িক উদ্দেশ্যে যেকোনো পরিমাণ স্বর্ণ বা রূপা বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে আমদানি করা যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ