1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনামঃ
সৌদি আরবে হজযাত্রীদের আটকে থাকা ১০ কোটি টাকা ফেরত চার মাসে রপ্তানি আয় ১৭ দশমিক ৪ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ পোশাক খাতে নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানাল বিকেএমইএ মজুরি আন্দোলনে সংঘর্ষ: ২৮ জনকে আটক করে পুলিশ বলছে, ‘আওয়ামী লীগ’ কঙ্গো শান্তিরক্ষা মিশনে যাচ্ছে বিমান বাহিনীর নতুন কন্টিনজেন্ট নির্মল বায়ু-জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক উদ্যোগ জরুরি : পরিবেশ প্রতিমন্ত্রী এক নম্বরে উঠে বাভুমার লক্ষ্য বাংলাদেশ কচাকাটা কলেজে নিয়োগ বাণিজ্য, অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ আর্নিংস কল আয়োজন করেছে সিটি ব্যাংক তিন জেলার ৬৫ জন চরমপন্থি ও সর্বহারার আত্মসমর্পণ

এশিয়া কাপে অনিশ্চিত তামিম!

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ জানুয়ারি, ২০১৬
  • ২৫৮ Time View

21সন্তানসম্ভবা স্ত্রীকে সময় দিতে জিম্বাবুয়ে সিরিজ শেষে ছুটি নেওয়ার কথা থাকলেও ইনজুরি তা একটু এগিয়ে নিয়ে আসলো তামিম ইকবালের। মঙ্গলবার অনুশীলনে চোট পেয়ে জিম্বাবুয়ে সিরিজের শেষ দুই ম্যাচে খেলা হচ্ছে না টাইগার এই ওপেনারের। আর প্রথম সন্তানের মুখ দেখতে এশিয়া কাপেও তার খেলার সম্ভাবনা অনেকটাই কম।

আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত ঘরের মাঠে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। আর তামিমের সন্তান ভূমিষ্ঠের সম্ভাব্য তারিখ ২ মার্চ হলেও অনেক সময় নতুন অতিথির আগমন ঘটে যায় নির্ধারিত তারিখের আগেই। আর ঐ সময় তামিমের স্ত্রী থাকবে ব্যাংককে। আর প্রথম সন্তানের মুখ দেখতে এশিয়া কাপের সময় ব্যাংককে থাকতে হতে পারে তামিমকে। একটা সিদ্ধান্ত তো নাকি চূড়ান্তভাবে নিয়েও রেখেছেন তামিম যে করেই হোক, সন্তান ভূমিষ্ঠের সময় পাশে থাকবেন স্ত্রীর। আর মানবিক কারণে বিসিবি ও টিম ম্যানেজমেন্ট সে ইচ্ছা মেনে নেওয়ার পক্ষে বলে এশিয়া কাপে তার খেলার সম্ভাবনা অনেকটাই কমে যাচ্ছে।

এদিকে আজ বুধবার চার ম্যাচ টি–টুয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। ইতিমধ্যে প্রথম দুই ম্যাচ জিতে ইতিমধ্যে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে টাইগাররা। তাই আজ জিতে এক ম্যাচ হাতে রেখে এদিন সিরিজ জয় নিশ্চিত করতে চায় মাশরাফি বাহিনী। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বাংলাদেশ ও জিম্বাবুয়ের ম্যাচটি শুরু হবে বিকেল তিনটাই। ম্যাচটি সম্প্রচার করবে জিটিভি ও স্টার স্পোর্টস ফোর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ