1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

আশুলিয়ায় প্রহরীকে হত্যা করে ডাকাতি

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ জানুয়ারি, ২০১৬
  • ১৫৫ Time View

15সাভারের আশুলিয়ায় একটি বাড়ির নিরাপত্তাকর্মীকে হত্যা করে তিনটি মোটরসাইকেল নিয়ে গেছে ডাকাতরা। নিহত নিরাপত্তাকর্মীর নাম গফুর মিয়া। বুধবার ভোর উপজেলা চিত্রশাইল বেরন এলাকার ব্যবসায়ী ঈমান আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঈমান আলীর পাঁচ তলা বাড়ির নিচ তলায় নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন গফুর মিয়া। বুধবার ভোরে একদল ডাকাত ওই  বাড়ির  নিচ তলার কেচি গেটের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এসময় ওই নিরাপত্তাকর্মী ডাকাতদের বাধা দিলে ডাকাতরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে তিনটি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে সকালে বাড়ির লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ওই এলাকার ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান,  ডাকাতদের হামলায় নিহত নিরাপত্তাকর্মী গফুর মিয়ার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি  মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ