1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

পাকিস্তানে খুলল ইউটিউব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০১৬
  • ২৭৭ Time View

1939তিন বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর অবশেষে পাকিস্তান সরকার জনপ্রিয় ভিডিও শেয়ারিং মাধ্যম ইউটিউবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। দেশটিতে ইসলাম ধর্মের জন্য অবমাননাকর ভিডিও আপলোডের অভিযোগে ২০১২ সালে ইউটিউব নিষিদ্ধ করা হয়। খবর বিবিসির।

পাকিস্তানের টেলিকম খাতের নিয়ন্ত্রণকারী সংস্থা বলছে, ইউটিউব কর্তৃপক্ষ এখন পাকিস্তানের জন্য আলাদা করে একটি ভার্সন শুরু করেছে তাই এই নিষেধাজ্ঞা রাখার কোনো প্রয়োজন নেই। ধারণা করা হচ্ছে, পাকিস্তানের জন্য নির্দিষ্ট এই ইউটিউব ভার্সনে সরকার কনটেন্ট ফিল্টার করতে পারবে, অর্থাৎ তাতে কী দেখা যাবে না-যাবে সেটার ওপর কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ থাকবে।

পাকিস্তানের তরুণ প্রজন্মের অনেকেই ইউটিউবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারকে স্বাগত জানিয়েছেন। তবে অনেক অ্যাক্টিভিস্ট দাবি তুলেছেন, সরকারের সঙ্গে ইউটিউবের মালিক সংস্থা গুগল-এর কী শর্তে আপস রফা হয়েছে তা প্রকাশ করতে হবে।

ইতোমধ্যে পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটির এক কর্মকর্তা বলেন, দেশের সব ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারকে ইউটিউবে অ্যাক্সেস খুলে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ২০১২ সালে যুক্তরাষ্ট্রে নির্মিত বিতর্কিত চলচ্চিত্র ‘ইনোসেন্স অব মুসলিমস’ ইউটিউবে আপলোড হওয়ার পরেই পাকিস্তানের সুপ্রিম কোর্ট ওই সাইটটির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ