1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

রায়ের বাজার বস্তিতে অগ্নিকাণ্ড

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ জানুয়ারি, ২০১৬
  • ১০৩ Time View

রাজধানীর হাজারীবাগের রায়ের বাজার বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সকালে হাজারীবাগের শিকদার মেডিকেল কলেজের পাশের বস্তিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দফতরের ফায়ারম্যান জিয়াউর রহমান জানান, সোমবার সকাল ৯টা ৩৮ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১০টার সময় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় বেশ কয়েকটি ঘর পুড়ে গেছে। তবে কোনো আহত বা হতাহতের সংবাদ পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এছাড়া আগুনের সূত্রপাতের কারণও জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ