1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

গুরুতর আহত হৃতিক

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ জানুয়ারি, ২০১৬
  • ২০৩ Time View

1862বলিউড প্রেমিদের কাছে হৃতিক রোশন তুমুল জনপ্রিয়। বরাবরই পর্দায় হৃতিকের নাচ এবং অ্যাকশন কারিশমা ভক্তদের মন ভরিয়েছে। কিন্তু হৃতিক ভক্তদের জন্য নতুন খবর হচ্ছে, পরিচালক আশুতোষ গোয়ারিকরের নির্মিতব্য ছবি মহেঞ্জোদাড়োর শুটিং চলাকালে একটি অ্যাকশন দৃশ্যে অংশ নিতে গিয়ে গুরুতর আহত হয়েছেন সুদর্শন এই নায়ক।

জানা গেছে, গোড়ালিতে গুরুতর চোট পেয়েছেন হৃতিকের। তার দু’পায়ের লিগামেন্টও ছিঁড়ে গিয়েছে। আপাতত চিকিৎসকের পরামর্শে অন্তত সপ্তাহ দু’য়েক জন্য সম্পূর্ণ বিশ্রামে আছেন তিনি।

অবশ্যই হৃতিকের জন্য এমন আঘাত নতুন কিছু নয়। এর আগেও শুটিংয়ে চোট পেয়েছিলেন তিনি। ‘ধুম-২’ এবং ‘ব্যাং ব্যাং’ ছবির শুটিংয়ে গুরুতর চোট পান। ধুমের শুটিংয়ে হাঁটুতে চোট পান তিনি। ব্যাং ব্যাং-এর শুটিংয়ে অ্যাকশন দৃশ্যে অভিনয় করার সময় মাথায় গুরুতর আঘাত পান হৃতিক। এর জন্য অস্ত্রোপচারও করতে হয় তার মাথায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ