1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

আখেরি মোনাজাত শুরু

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ জানুয়ারি, ২০১৬
  • ১১৭ Time View

1849বিশ্ব ইজতেমায় দ্বিতীয় পর্বের শেষে আখেরি মোনাজাত শুরু হয়েছে। রোববার সকাল ১১টা ৪ মিনিটে শুরু হয় মুসলমানদের দ্বিতীয় সবোর্চ্চ জমায়েতে আখেরি মোনাজাত। মোনাজাত পরিচালনা করছেন ভারতের মাওলানা মো. সাদ।

এদিকে আখেরি মোনাজাতে শরিক হতে মূল প্যান্ডেলের বাহিরে মহাসড়কসহ থেকে শুরু করে অলিগলির সব সড়কে, বাসার ছাদে ছাদে অবস্থান নিয়েছে ধর্মপ্রাণ মুসল্লিরা। ফজরের নামাজ পড়েই মুসল্লিদের অনেকেই রওনা হন ইজতেমা ময়দানের দিকে। তবে যান চলাচল সীমিত করায় অধিকাংশ মুসল্লিকেই ইজতেমা ময়দানে আসতে হয়েছে পায়ে হেঁটে।

উত্তরা ৫নং সেক্টর থেকে শুরু করে আব্দুল্লাপুর, টঙ্গীর প্রধান সড়কে লাখো মুসল্লির ভিড়। আব্দুল্লাহপুর থেকে শুরু করে ইজতেমা ময়দান পর্যন্ত তিল পরিমাণ ফাঁকা জায়গা নেই। মুসল্লিরা যে যেখানে পেরেছে বসে পড়েছে আখেরি মোনাজাতে অংশ নিতে। মুসল্লিরা ঢাকা ময়মনসিংহ বিশ্ব রোডের আব্দুল্লারপুর থকে টঙ্গী ছাড়িয়ে প্রায় দুই কিলোমিটার রাস্তায় বসে অংশ নিয়েছেন মোনাজাতে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ