1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

শাহবাগে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ জানুয়ারি, ২০১৬
  • ১০১ Time View

1809রাজধানীর শাহবাগে মৎস্য ভবন এলাকায় সড়ক দুর্ঘটনায় সোনালি আক্তার নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। শনিবার সকালে রাস্তার পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। স্কুল ছাত্রী নিহত হওয়ার প্রতিবাদে মৎস্য ভবন এলাকায় সড়ক অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা।

শাহবাগ থানার ওসি আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জানা যায়, নিহত সোনালী আক্তার সেগুনবাগিচার আদর্শ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। শনিবার সকালে তিনি রাস্তা পার হওয়ার সময় একটি ৮ নম্বর বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিক্ষুব্ধ জনতা বাসটি ভাংচুর করে।

নিহত সোনালীর গ্রামের বাড়ি পিরোজপুরের নাজিরপুর থানার ঝনঝনিয়া গ্রামে। বাবার নাম জাকির হোসেন। তিনি গণপূর্ত অধিদফতর কলোনি এলাকায় ভাড়ায় থেকে ঠিকাদারির কাজ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ