1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

টেকনাফে কোটি টাকার ইয়াবা উদ্ধার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০১৬
  • ১৪৬ Time View

1803কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার দুপুরে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লেদা বিওপি চৌকির জওয়ানরা লেদা বিওপির সামনে যাত্রীবাহী একটি গাড়ি তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য এক কোটি ২০ লাখ টাকা।

উদ্ধারকৃত ইয়াবা বিজিবি ব্যাটালিয়ন সদরে জমা রাখা হবে, পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিতে সংশ্লিষ্টদের উপস্থিতিতে এসব ইয়াবা ধ্বংস করা বলে জানিয়েছেন বিজিবির ২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ