1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
জাপানের বিনিয়োগে বাংলাদেশে দুই লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা টেকসই পোশাকশিল্পের রূপান্তর তুলে ধরবে বাটেক্সপোর ইমপ্যাক্ট জোন সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকা রাজবাড়ীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, আহত ১ নাটোরে ছাত্রদল নেতা হত্যা: এমপিপুত্র মিন্টু তিন দিনের রিমান্ডে ‘…আম্মু ওকে আমার গার্ডিয়ান বানিয়ে দিয়েছিল’ এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলে আইইউবি-ইউআইইউয়ের ম্যাচ ড্র কমনওয়েলথ কাবাডিতে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ ২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক

রাব্বির ঘটনায় ব্যবস্থা নিতে আইজিপিকে গভর্নরের চিঠি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ জানুয়ারি, ২০১৬
  • ২০৫ Time View

1763বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বিকে নির্যাতনকারী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হককে চিঠি দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। বুধবার বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র এএফএম আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, ঘটনার পর থেকে মানসিকভাবে বিপর্যস্ত রাব্বি কিছুতেই দু`চোখের পাতা এক করতে পারছেন না। চিকিৎসকের পরামর্শে ঘুমের ওষুধ খাইয়েও ঘুম পাড়ানো যাচ্ছে না তাকে। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।

উল্লেখ্য, গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর মোহাম্মদপুর বিহারী ক্যাম্প এলাকা থেকে আসাদ গেট পর্যন্ত হয়রানির শিকার হন রাব্বি। নগদ পাঁচ লাখ টাকা না দিলে তাকে হত্যার হুমকি দেয় পুলিশ। পরে রেডিও ধ্বনির সাংবাদিক জাহিদ হাসানসহ তিনজন খবর পেয়ে তাকে উদ্ধার করেন।

তবে অভিযুক্ত এসআই মাসুদ রাব্বিকে নির্যাতনের ঘটনা নিছক মিথ্যা বলে দাবি করছেন। যদিও ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগ তাকে ক্লোজড করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ