1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
স্নাতক পাশেই চাকরি দেবে কমিউনিটি ব্যাংক | Boishakhi Online কর্মী নেবে সীমান্ত ব্যাংক, আবেদন অনলাইনে সারা দেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নানা আয়োজন প্রদীপের আলোয় ভাগ্য বদলানোর স্বপ্ন রংপুরের কুমারপল্লিতে সৌদি আরবে বিমানবন্দরে বিধিনিষেধ, ১৮০ ফ্লাইটের ২৩ হাজার যাত্রী ভোগান্তিতে হৃদয়ের অপরাজিত ২৪২, লিড নিয়ে ৩৮৬ রানে থামল বাংলাদেশ ‘দফাদার কিংবা মহল্লাদার নয়, এখন থেকে আপনারা গ্রাম পুলিশ’ গ্রাম পুলিশের বেতন বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর, দেওয়া হবে মোবাইল বিলও অবহেলিত সিনেমা জিতল ১৮টি আন্তর্জাতিক পুরস্কার, দর্শকদের কাঁদাচ্ছে ‘পায়ার’ ক্ষমতাচ্যুত করে পেনাকে গৃহবন্দি, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা

বাকেরগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ জানুয়ারি, ২০১৬
  • ২০৫ Time View

1743বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী এলাকায় গাছ কাটা নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ১৫ রাউন্ড রাবার বুলেট ছুঁড়েছে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

রঙ্গশ্রী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নাসির উদ্দিন খলিফা জানান, জয়ধর এবং জাকির খাঁর মধ্যে আগে থেকেই জমি নিয়ে বিরোধ চলছিল। ওই জমিতে থাকা একটি রেইনট্রি গাছ মঙ্গলবার বিকেলে কোটে নেয় জাকির হাওলাদার। এর রেশ ধরে আজ ভোরে জয়ধর খাঁর লোকজন জাকিরের ওপর হামলা করে। এই খবর ছড়িয়ে পড়লে জাকিরের বাড়ির লোকজন পাল্টা আক্রমণে গেলে পরবর্তীতে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি শান্ত করে। এ সময় অন্তত ১০ জন আহত হন। এদের মধ্যে মো. মিজান, খোকন হাওলাদার, জাকির হাওলাদার, মো. মুসার নাম জানা গেছে। আহতদের বরিশাল শেবাচিম হাসাপাতালে পাঠানো হয়েছে।

বাকেরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, জমির গাছ নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের শত শত গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অনতে পুলিশ ১৫ রাউন্ড রাবার বুলেট ছোঁড়ে। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ