1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ

বি.বাড়িয়ায় পুলিশ ভ্যানে আগুন, সাংবাদিককে মারধর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০১৬
  • ১৮২ Time View

1722ব্রাহ্মণবাড়িয়ায় এক মাদরাসা ছাত্রের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই শহরের বিভিন্ন স্থানে দফায় দফায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ মাদরাসা ছাত্ররা। মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে শহরের টি.এ রোড এলাকায় পুলিশবাহী একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পুলিশবাহী পিকআপ ভ্যানে অগ্নিসংযোগের ছবি তুলতে গেলে র্যাবের এক সদস্য অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজের জেলা প্রতিনিধি মাসুক হৃদয়কে মারধর করেন। তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

আহত সাংবাদিক মাসুক হৃদয় জানান, বিকেলে কে বা কারা গুজব ছড়িয়ে দেয় যে হাসপাতাল থেকে নিহত মাদরাসা ছাত্রের মরদেহ দেয়া হচ্ছে না। এ ঘটনায় বিক্ষুব্ধ মাদরাসা ছাত্ররা শহরের টি.এ রোডস্থ ফকিরাপুলে দাঁড়ানো অবস্থায় পুলিশ সদস্যদের বহনকারী একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেন। এ সময় আমি অগ্নিসংযোগের ছবি তুলতে গেলে র্যাবের এক সদস্য আমাকে লাথি মেরে মাটিতে ফেলে দেন এবং এলোপাথাড়িভাবে লাথি মারতে থাকেন। পরে আমার সহকর্মীরা আমাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ