1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

মিয়ানমারের নির্বাচন নিয়ে সুচি’র ফের উদ্বেগ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ মার্চ, ২০১২
  • ১২৫ Time View

মিয়ানমারের আগামী ১ এপ্রিল অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে ফের শঙ্কা প্রকাশ করেছেন দেশটির গণতন্ত্রপন্থি নেত্রী অংসান সুচি।

শুক্রবার দক্ষিণ-পশ্চিম রেঙ্গুনে সুচি’র নিজের নির্বাচনী এলাকা কাওমুতে শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে সুচি নির্বাচন কতটুকু স্বচ্ছ ও নিরপেক্ষ হবে তা নিয়ে নিজের শঙ্কার কথা জানান।

তবে নোবেল বিজয়ী এ নেত্রী আবারো নির্বাচন বিষয়ে আরো সামনে অগ্রসর হওয়ার ব্যাপারে নিজের দৃঢ় প্রত্যয়ের কথা ব্যক্ত করেছেন। এছাড়া নির্বাচনে অংশগ্রহণ বিষয়ে তার কোনো অনুতাপ নেই বলেও জানিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে সুচি বলেন, আমি সাংবিধানিকভাবেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমরা এখনো সামনে অগ্রসর হতে দৃঢ় প্রতিজ্ঞ কারণ সেটাই আমাদের সমর্থকরা চায়।

তবে এখনো কাওমু এলাকায় ভোটার তালিকা সংশোধন না করায় তিনি সরকারের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, ওই তালিকায় এখনো কয়েকশ’ মৃত ব্যক্তির নাম রয়েছে। এছাড়া এখনো প্রায় ১৩ শতাধিক যোগ্যতাসম্পন্ন ব্যক্তির নাম কাওমুর ভোটার তালিকায় উঠেনি বলে অভিযোগ করেন তিনি।

নিজের শারীরিক অবস্থা সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সুচি এখনো দুর্বলবোধ করছেন বলে জানান।

প্রসঙ্গত, গত সপ্তাহে শারীরিক অসুস্থতার কারণে সুচি বেশ কয়েকদিন নির্বাচনী প্রচারণা থেকে বিরত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ