1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের লাগাতার ধর্মঘট শুরু

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ জানুয়ারি, ২০১৬
  • ১৩৭ Time View

1625অষ্টম জাতীয় বেতন স্কেলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বৈষম্য নিরসনের দাবিতে সোমবার থেকে লাগাতার ধর্মঘট শুরু করেছেন ৩৭টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

অর্থমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতিসমূহ পূরণ ও অন্য অসঙ্গতি দূর না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়েল সব ধরণের কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন সূত্রে জানা গেছে, এর আগে বিশ্ববিদ্যালয়ের মোট অধ্যাপকের ২৫ শতাংশ সিলেকশন গ্রেড পেয়ে গ্রেড-১-এ যেতে পারতেন। নতুন বেতন কাঠামোতে সিলেকশন গ্রেড তুলে দেয়ায় সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গ্রেড-১-এ যাওয়ার পথ বন্ধ হয়ে গেছে।

বেতন স্কেলের প্রজ্ঞাপন অনুযায়ী, কার্যত তৃতীয় গ্রেড থেকেই তাদের অবসরে যেতে হবে। শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয় সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়ে বলেছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাও গ্রেড-১ ও গ্রেড-২-এ যাওয়ার সুযোগ পাবেন, তবে সেই সংখ্যা আগের তুলনায় কমবে। এরপরে শিক্ষকেরা সপ্তম বেতন স্কেলের মতো সকল সুবিধা বহাল রাখার দাবিতে আন্দোলন করছেন।

অষ্টম জাতীয় বেতন স্কেল ঘোষণার পর থেকেই বেতন বৈষম্য ও মর্যাদার অবনমনের প্রতিবাদে কালো ব্যাজ ধারণ, কর্মবিরতি পালনসহ নানা কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, গত ৯ মাস ধরে আমরা বেতন কাঠামোর ‘অসঙ্গতি-বৈষম্য’ দূর ও শিক্ষকদের সম্মানের দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছি। কিন্তু আমাদের দাবি পূরণ হয়নি। সোমবার থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্লাস বন্ধ থাকবে।

তবে কর্মবিরতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শুধুমাত্র সেমিস্টার ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। কিন্তু একাডেমিক মিউ-টার্ম পরীক্ষাসহ অন্য সব শ্রেণির পরীক্ষা কর্মবিরতি চলাকালে স্থগিত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ