1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

রাজশাহীতে বাসের ধাক্কায় রাকাবের সাবেক ডিজিএম নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ জানুয়ারি, ২০১৬
  • ১৩৭ Time View

1600রাজশাহীর ভদ্রা রেলগেটে বাসের ধাক্কায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক ডিজিএম ও সাবেক সংরক্ষিত নারী আসনের সাংসদ জাহান পান্নার স্বামী এমদাদুল হক সরকার (৬৫) নিহত হয়েছেন। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি ভদ্রা এলাকার বাসিন্দা।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, রোববার দুপুরে ব্যক্তিগত কাজ শেষে তিনি রিকশাযোগে সাহেববাজার থেকে ভদ্রা এলাকায় নিজ বাসায় ফিরছিলেন। পথিমধ্যে তাকে বহনকারী রিকশাটি মহানগরীর ভদ্রা রেল গেট এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বাস তার রিকশাকে ধাক্কা দিলে তিনি বাসের চাকায় পিষ্ট হন। পরে তাকে স্থানীয়রা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন জাগো নিউজকে জানান, তিনি ঘটনাটি ফোনে শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক বাসের ড্রাইভারকে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ