1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডে সেরা ১০-এর মধ্যে বেরোবির ৫ শিক্ষার্থী নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট ‘পুনরুদ্ধারের’ সময় এসেছে: বিজেপি এমপি দুবে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আটক মসজিদ কমিটির বিরোধে হামলা, প্রাণ গেল বিএনপি নেতার কোরিয়ায় আন্তর্জাতিক উৎসবে খাবার ক্যাটাগরিতে প্রথম বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়: ৮ বছরে ভর্তি পরীক্ষার আবেদনে খরচ বেড়েছে ৪ গুণ জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের রাজশাহী পর্বে প্রথম দুই স্থানই রুয়েটের দখলে খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, দেয়ালে বিরোধী পোস্টার সিলেটে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতিকালে আটক ১২ নেতাকর্মী নিষিদ্ধ আ.লীগের চাঁদপুর জেলার সভাপতিসহ আটক ৩০

বঙ্গবন্ধু সেতুতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৬

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ জানুয়ারি, ২০১৬
  • ১৩১ Time View

1559ঘন কুয়াশা ও সেতুর বাতি বন্ধ থাকার কারণে বঙ্গবন্ধু সেতুর উপর পৃথক সংঘর্ষে ছয়জন নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল ও টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার সকালে সেতুর ৩৯ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
1560

তাৎক্ষণিকভাবে হতাহতের পরিচয় পাওয়া যায় নি। তবে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানা গেছে। ঘটনার পর থেকে ফায়ার সার্ভিস ও পুলিশ দুর্ঘটনা কবলিত যান উদ্ধারে কাজ করছে ও দু’পাশের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার ভোর পাঁচটা থেকে সাতটা পর্যন্ত প্রচণ্ড কুয়াশায় সেতুর উপর পৃথকভাবে ট্রাকের সঙ্গে বাস, বাসের সঙ্গে বাস ও পুলিশের ভ্যানের সঙ্গে পিকআপসহ আটটি দুর্ঘটনা ঘটে। এ সময় আরও কয়েকটি গাড়ি পেছন দিক থেকে এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ছয়জন নিহত ও ৩০ জন আহত হয়।

তিনি আরও বলেন, সেতুর উপর দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করতে সেতু কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস ও পুলিশের পাশাপাশি সেনাবাহিনী কাজ করছে। যান চলাচল এখন পর্যন্ত বন্ধ রয়েছে। নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল ও সিরাজগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ