1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত স্বপ্ন অপূর্ণ রেখেই বিদায় বললেন ম্যাক্সওয়েল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৯, মামলা ৫৭ সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী কর্মক্ষম জনগোষ্ঠীকে কাজে লাগাতে পারছে না বাংলাদেশ, সতর্ক করল বিশ্বব্যাংক বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত?

বর্ষসেরা ক্লাব বার্সা

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ জানুয়ারি, ২০১৬
  • ১৪৮ Time View

1557গত মৌসুমটা স্বপ্নের মতোই কেটেছে বার্সেলোনার। প্রথম কোনো ক্লাব হিসেবে দ্বিতীয়বারের মতো ‘ট্রেবল’ জয়ের অনন্য কীর্তি গড়েছে কাতালানরা। এরই প্রতিফলন ঘটেছে উয়েফার বর্ষসেরা ক্লাব নির্বাচনে। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিকসের (আইএফএফএইচএস) মূল্যায়নে ২০১৫ সালের বর্ষসেরা ক্লাবের স্বীকৃতি পেয়েছে কাতালান এই ক্লাবটি।

বিশ্বের সব আনুষ্ঠানিক প্রতিযোগিতার ম্যাচের ফল নিয়ে তৈরি করা ক্লাবের বিশ্ব র্যাং কিংয়ে বার্সা গতবছরে জন্য পেয়েছে ৩৭৯ পয়েন্ট। দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ পয়েন্ট নিয়ে এর পরে অবস্থান ইতালিয়ান ক্লাব জুভেন্টাস (২৮৬) এবং নাপোলির (২৬৮)। জার্মানির বায়ার্ন মিউনিখ আছে ২৬৩ পয়েন্ট নিয়ে চার নম্বরে। ২৫৯ পয়েন্ট নিয়ে ফরাসি চ্যাম্পিসয়ন পিএসজির অবস্থান পঞ্চম। ষষ্ঠ স্থানে থাকা রিয়াল মাদ্রিদের অর্জন ২৪১ পয়েন্ট।

একই প্রতিষ্ঠানের রেটিংয়ে ঘরোয়া লিগগুলোর মধ্যে সর্বোচ্চ ১ হাজার ২৬২ পয়েন্ট নিয়ে সেরা লীগ নির্বাচিত হয়েছে স্পেনের লালিগা। গতবারের মতো এবারও দ্বিতীয় ইতালির সিরি’এ (১ হাজার ১৭৭ পয়েন্ট)। পরের অবস্থানগুলোতে যথাক্রমে জার্মানির বুন্দেসলিগা, আর্জেন্টিনার প্রিমেরা এ, ফ্রান্সের ফরাসি লিগ ও ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ