1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

চুয়াডাঙায় দুই বাসের সংঘর্ষে চালকসহ নিহত ৩

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ জানুয়ারি, ২০১৬
  • ১২১ Time View

1549চুয়াডাঙা-দর্শনা মহাসড়কের দামুড়হুদা উপজেলার জয়রামপুর চা`র দোকান নামে এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২ চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় কমপক্ষে ১০ জন আহত হয়। শনিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-দর্শনা ডিলাক্স পরিবহনের চালক দুলাল (৪২), পূর্বশা পরিবহনের চালক শান্তি (৪৫) ও যাত্রী আরজ আলী (২৮)। আহতদের চুয়াডাঙা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকালে দর্শনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী দর্শনা ডিলাক্স পরিবহনের একটি বাস দামুড়হুদা উপজেলার জয়রামপুর চা’র দোকান এলাকায় পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা ঢাকা-দর্শনাগামী পূর্বাশা পরিবহনের বাসের মুখোমখি সংঘর্ষ হলে বাস দুটি দুমড়ে মুচড়ে যায়। এতে দর্শনা ডিলাক্স পরিবহনের চালক মানিকগঞ্জ জেলার দুলাল ও পূর্বাশা পরিবহনের চালক ঝিনাইদহ শহরের আব্দুল জলিলের ছেলে শান্তি ঘটনাস্থলেই নিহত হয়।

এ সময় মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার বাগুয়ানপুর গ্রামের আরজ আলী (২৮), একই গ্রামের ওমর আলীর ছেলে হালিম (৩৯), ফিরোজ আলীর স্ত্রী হানিফা (২৬),  হরিরামপুর গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী কাকলী (২৫), চুয়াডাঙা জেলার আলমডাঙ্গা উপজেলার ভাঙবাড়ীয়া গ্রামের আকবর আলীর ছেলে সাবান আলী (৪২), একই গ্রামের শাহাতাব আলীর ছেলে মারুফ (২৭), দামুড়হুদা উপজেলার বড়বলদিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে আশাদুজ্জামান (৪২), বুইচিতলা গ্রামের সুমন (৩৭), জীবননগর উপজেলার শিংনগর গ্রামের বেলী (৩২) ও রাজবাড়ী জেলার সুলতানিয়ার ছেলে হেলাল (৩৬) সহ কমপক্ষে ১১ জন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে চুয়াডাঙা সদর হাসপাতালে ভর্তি করা হলে আরজ আলী চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

দামুড়হুদা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কুয়াশাজনিত কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ