1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

খালেদাকে অব্যাহতি দিয়ে দল সাজানোর আহ্বান হানিফের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০১৬
  • ১৮৫ Time View

1481বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অব্যাহতি দিয়ে নতুন ভাবে দল সাজানোর জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

রাজধানীর বায়তুল মোকাররম কেন্দ্রীয় মসজিদের দক্ষিণ গেইটে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আয়োজিত সমাবেশ তিনি এ  আহ্বান জানান।

হানিফ বলেন, বিএনপির যারা স্বাধীনতায় বিশ্বাস করেন তাদেরকে বলবো অবিলম্বে পাকিস্তানি দালাল খালেদা জিয়াকে অব্যাহতি দিয়ে দলকে নতুন ভাবে সাজান।

তিনি বলেন, মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে কটুক্তি করে খালেদা জিয়া প্রমাণ করেছেন তিনি মনে প্রাণে পাকিস্তানি। তাই বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার তার থাকতে পারে না।

তিনি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ৫ জানুয়ারি নির্বাচন হয়েছিলো বলেই আজ দেশের অগ্রযাত্রা অব্যহত রয়েছে। আর এই অগ্রযাত্রা অব্যাহত থাকলে ২০২১ সালের মধ্যেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত আছেন, কৃষিমন্ত্রী ও প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী,  ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি এম এ আজিজ, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী, সংসদ সদস্য হাজী সেলিম।

এছাড়া আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের নেতা কর্মীরাও উপস্থিত রয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ