1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

পতন ধারায় চলছে লেনদেন

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ জানুয়ারি, ২০১৬
  • ১৬৪ Time View

1418নতুন বছরের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের উভয় শেয়ারবাজারে দর পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে। দুই বাজারেই মূল্যসূচক নেতিবাচক ধারায় রয়েছে।

দেশের প্রধান পুঁজিবাজারের ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় সকাল সাড়ে ১১টায় প্রধান সূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট কমে অবস্থান করছে চার হাজার ৬১৫ পয়েন্টে এবং শরীয়া সূচক ডিএসইএস ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১১ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ৭৫৭ পয়েন্টে অবস্থান করছে। আর টাকায় লেনদেন হয়েছে ১০৫ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

এ সময়ে ডিএসইতে লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯২টির, কমেছে ৯৭টির আর অপরিবর্তিত রয়েছে ৬৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দর।

অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বার্বিক সূচক সিএসসিএক্স ৮ পয়েন্ট কমে ৮ হাজার ৫৭৫ পয়েন্টে অবস্থান করছে। সিএসই৫০ সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ২৫ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১৩ পয়েন্ট কমে ১৪ হাজার ৯৫ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে মোট ১২৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫২টির, কমেছে ৪৫ টির আর অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫ কোটি ৫৩ লাখ টাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ