1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

ভালোবাসা দিবস উপলক্ষে আসছে হিরো ৪২০

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ জানুয়ারি, ২০১৬
  • ১৮১ Time View

1411আসছে ভালোবাসা দিবসে মুক্তি পাবে জাজ মাল্টিমিডিয়ার নতুন ছবি ‌‘হিরো ৪২০’। এমনটাই নিশ্চিত করলেন যৌথ প্রযোজনার ছবিটির বাংলাদেশের পরিচালক সৈকত নাসির।

তিনি জানান, কলকাতার অংশের শুটিং শেষ। বাংলাদেশে টানা পাঁচ দিন শুটিংয়ের মধ্য দিয়ে বন্ধ হবে ‘হিরো ৪২০’র ক্যামেরা। চলতি সপ্তাহেই শুরু হবে বাকি শুটিং।

নাসির বলেন, ‘আসছে ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষেই ছবিটি প্রযোজকেরা প্রেক্ষাগৃহে আনতে চাইছেন। এখন পর্যন্ত সেমতেই এগুচ্ছে সব। এ সপ্তাহেই নতুন করে শুটিং শুরু হবে ঢাকার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন(বিএফডিসি), লালবাগ কেল্লা, হাতিরঝিল, সাভার গলফ ক্লাব ও ফ্যান্টাসি কিংডমে।’

এতিকে জাজ থেকে জানানো হয়েছে আসছে ১২ ফেব্রুয়ারি ভারতে এবং ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশে মুক্তি পাবে ‘হিরো ৪২০’।

ঢাকার জাজা মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের ব্যানারে নির্মিত এই চলচ্চিত্রে জুটি বেঁধেছেন নুসরাত ফারিয়া ও ওম। তাদের সঙ্গে দেখা যাবে সুচিত্র সেনের নাতনি রিয়া সেনকে। এতে আরও অভিনয় করছেন শিমুল খান, আশিষ বিদ্যার্থী (কলকাতা), খরাজ মুখার্জি (কলকাতা), রেবেকা, জিয়া, তানভীর প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ