1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন ‘নাথিং’

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ জানুয়ারি, ২০১৬
  • ১০৩ Time View

1401অষ্টম জাতীয় বেতন কাঠামোয় সিলেকশন গ্রেড বহাল ও গ্রেড সমস্যা নিরসনের দাবিতে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চলমান আন্দোলনকে ‘নাথিং’ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রোববার দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন অর্থমন্ত্রী।

যদিও এর আগে এমন আন্দোলনের সময় তিনি বলেছিলেন, ‘জ্ঞানের অভাবে’ আন্দোলন করছেন শিক্ষকরা। আবার তোপের মুখে সে বক্তব্য প্রত্যাহারও করে নেন।

এরপর রোববার আবারো তিনি বলেন, আমি আবারো বলছি তাদের এই আন্দোলন নাথিং। যে বেতন কাঠামো ঘোষণা করা হয়েছে, সেই কাঠামো অনুযায়ী তারা কী পাচ্ছেন, কী পাচ্ছেন না, তা না জেনেই তারা (শিক্ষকরা) আন্দোলন করছেন। তাদের এই আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই।

শিক্ষকদের প্রশ্ন করে মুহিত বলেন, ‘আপনারা শিক্ষার মান বৃদ্ধির জন্য কী আন্দোলন করছেন?’

আগামী ১১ জানুয়ারি থেকে শিক্ষকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাচ্ছেন জানিয়ে একজন সাংবাদিক জানতে চান, ‘যদি শিক্ষকরা শাটডাউনে যান তাহলে, সরকার কী করবে?’ এ সময় ক্ষুব্ধ কণ্ঠে মন্ত্রী বলেন, ‘দেখি না, তারা কতটুকু যেতে পারে।’

এর আগে শনিবার অষ্টম জাতীয় বেতন কাঠামোয় সিলেকশন গ্রেড বহাল ও গ্রেড সমস্যা নিরসনের দাবিতে ১১ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরুর ঘোষণা দেন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এ সময় ক্লাস-পরীক্ষা ও সান্ধ্যাকালীন কোর্সগুলোও বন্ধ থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ