1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

মিরপুরে দুই ক্যাবল ব্যবসায়ী গুলিবিদ্ধ

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ জানুয়ারি, ২০১৬
  • ১০৮ Time View

1354রাজধানীর মিরপুরের পীরেরবাগ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে দুই ক্যাবল ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ দু’জন হলেন- নুর মোহাম্মদ (২২) ও আব্বাস (২৮)। শনিবার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ঢামেক মেডিকেল ক্যাম্পের ইনচার্জ সেন্টু চন্দ্র দাস জানান, রাতে বোম্বাইগলি ডিশ লাইন দেয়ার সময় কয়েকজন অজ্ঞাত দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে নূর মোহাম্মদের পেটে এবং আব্বাসের হাতে গুলি লাগে। পরে স্থানীয়রা তাদের ঢামেকে নিয়ে আসে। আহতরা এখন ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন।

এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ