1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

কাদের মোল্লার অভিযোগ গঠনের পরবর্তী শুনানি ১ এপ্রিল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১২
  • ১৫৫ Time View

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াত নেতা কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি ১ এপ্রিল নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।

বুধবার দুপুর সোয়া দুইটায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খানের আবেদনের প্রেক্ষিত এ দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

গত ৮ মার্চ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আদালতে তুলে ধরার মধ্য দিয়ে জামায়াতের এ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। এর মধ্যে প্রসিকিউশন কাদের মোল্লার বিরুদ্ধে শুনানি শেষ করেছেন।

ফরিদ উদ্দিন খান বাংলানিউজকে বলেন, ‘বুধবার আদালতে আমাদের পক্ষ থেকে সময়ের আবেদন করা হয়েছে। আদালত আগামী ১ এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। ওইদিন আমরা লিখিত বক্তব্য তুলে ধরবো।’

প্রসঙ্গত, কাদের মোল্লার বিরুদ্ধে গত ১ নভেম্বর তদন্ত প্রতিবেদনে জমা দেওয়া হয়। ওই প্রতিবেদনে হত্যা, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনে প্রসিকিউশন। ২৮ ডিসেম্বর তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ