1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

জন্মদিনে কাঁদলেন সালমান!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫
  • ২০০ Time View

1250জন্মদিন মানেই তো উদযাপন আর হৈ চৈ-এ মেতে ওঠা। কিন্তু জীবনের বিশেষ এই দিনটিতে চোখের জলে ভাসলেন বলিউড ভাইজান সালমান খান। অবশ্য তার বয়সের হাফ সেঞ্চুরিতে গোটা বলিউড মেতেছিল সেলিব্রেশনে।

তবে সালমান কেন কাঁদলেন- এই প্রশ্ন আসতেই পারে তার ভ্ক্তদের মনে। জবাবে বলা যেতে পারে এই কান্না বেদনার কিংবা হতাশার নয়। বরং অনেক বেশি আনন্দের। এ বছেরেই যে সাল্লু মিয়া ১৩ বছর ধরে চলে আসা ‘হিট অ্যান্ড রান’ মামলায় বেখসুর খালাস পেয়েছেন!

জানা গেছে, সালমানের ৫০তম জন্মদিনকে স্পেশাল করে রাখতে দেখানো হচ্ছিল একটি ভিডিও। সেখানে তার ছোটবেলার স্কুলশিক্ষক থেকে বন্ধুবান্ধব, শাহরুখ-আমিরসহ বলিউডের বন্ধুরা শুভেচ্ছা জানাচ্ছিলেন। স্ক্রিনে যেই জেলে থাকা অভিনেতা সঞ্জয় দত্তের লেখা চিঠি ভেসে ওঠে, অমনি কেঁদে ফেলেন সালমান। কারণ অবশ্যই সাজা। ক’দিন আগে তার ঘাড়েও ঝুলছিল কারাগারের সাজা। অবশেষে নির্দোষ প্রমাণীত হয়েছেন তিনি।

সালমান নির্দোষ প্রমাণিত হলেও, বেআইনি অস্ত্র রাখার অভিযোগে এখনও জেলবন্দি অভিনেতা সঞ্জয় দত্ত। এমনিতে সালমান ও সঞ্জয় ভাল বন্ধু। তাই জেলে থাকা বন্ধুর শুভেচ্ছা পেয়েই কেঁদে ফেলেন সালমান। তিনি বন্ধুর সাজামুক্তির প্রার্থনাও করেছেন। বলেছেন, ‌‘সঞ্জয় ফিরে এলেই পার্টি হবে। রাঙিয়ে দেয়া হবে বলিউডের প্রতিটি ইটকেও।’

এদিকে মামলা থেকে মুক্তি পাওয়াটা নিজের কাছে খুব ‘স্পেশাল’ বলে দাবি করেছেন সালমান। জন্মদিনে বারবার সেটি উল্লেখ করেছেন। জানিয়েছেন, সিনেমার ২০০ কোটির ব্যবসা নয়, বরং এই নির্দোষ প্রমাণিত হওয়া তাকে আনন্দ দিয়েছে। কেননা আদালতের এই রায়ে অন্তত তার বাবা, মা, বন্ধু ও ভ্ক্তরা দুশ্চিন্তামুক্ত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ