1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

জানুয়ারিতে স্মার্টফোন ও ট্যাব মেলা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫
  • ২১১ Time View

1214ব্যবহারকারীদের আধুনিক স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার পরখ করে দেখার ও কেনার সুযোগ করে দিতে জানুয়ারিতে হতে যাচ্ছে ‘স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০১৬’। ৭ থেকে ৯ জানুয়ারি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই মেলা অনুষ্ঠিত হবে। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়; এক্সপো মেকারের আয়োজনে স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার নিয়ে দেশে এটা পঞ্চম প্রদর্শনী। এতে বিশ্বখ্যাত সব ব্র্যান্ডের স্মার্টফোন ও ট্যাবলেট পাওয়া যাবে। ইতোমধ্যে স্যামসাং, সিম্ফনি, হুয়াওয়ে, এলিট, হেলিও, স্টাইলাস, গোল্ডবার্গ, আসুস, লেনোভো, মাইসেল, টুইনমস, প্রেস্টিজিও, শাওমি, জিওনি, গ্যাজেট গ্যাং সেভেন, মিউজুসহ বিভিন্ন ব্র্যান্ড তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে।

এক্সপো মেকারের হেড অব অপারেশনস নাহিদ হাসনাইন সিদ্দিকী জানান, প্রদর্শনী উপলক্ষে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো বিশেষ ছাড় ও উপহার দেবে। দর্শকরা প্রযুক্তির আধুনিক সব স্মার্ট ডিভাইস যাচাই বাছাই করে দেখতে ও কিনতে পারবেন। থাকছে অন্যান্য আয়োজনও।

প্রতিবারের মতো এবারও মেলা উপলক্ষে স্মার্টফোন ও ট্যাব এক্সপোর অফিসিয়াল ফেসবুক পেজে ‘এসটিই কুইজ কনটেস্ট ২০১৬’ নামক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে বিজয়ীরা স্যামসাং, আসুস জেনফোন ২, এলিট মোবাইল ও হুয়াওয়ের পক্ষ থেকে স্মার্টফোন জিতে নিতে পারবেন।

প্রদর্শনীর সব আপডেট ফেসবুক পেজ  এবং দেশের আইসিটি ও টেলিকম বিষয়ক শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল টেকশহরডটকম (techshohor.com) -এ পাওয়া যাবে।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই মেলা চলবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ